Monday, April 6, 2026

খেলা অত সহজ নয়, আমি গোলরক্ষক: চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Date:

Share post:

এবার “খেলা হবে” স্লোগান শোনা গেল তৃণমূল সুপ্রিমোত মুখে। বৃহস্পতিবার, আলিপুরের ‘উত্তীর্ণ’তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-সহ ধর্মীয় সংগঠনের সম্মেলনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল (Tmc) নেতাদের মুখে প্রথমে খেলা হবে স্লোগান শোনা গিয়েছিল। সেটা থেকে স্লোগান যায় বিজেপি (Bjp) নেতৃত্বের মুখে। এমনকী, বৃহস্পতিবার নবান্ন অভিযানের আগে বাম ছাত্র-যুবরাও খেলা হবে স্লোগান দেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্লোগান দিলেন। তিনি বলেন, খেলা হলে তিনি গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। বিপরীতে থাকবে বিজেপি-সিপিআইএম-কংগ্রেস (Cpim-Congress), তৃণমূল নেত্রীর কথায় জগাই-মাধাই-গদাই। তিনি একাই সব গোল রুখে দেবেন বলে মন্তব্য করেন মমতা।

এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহারের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অমিতের ‘দৈত্যপরায়ণ’ দেখলে মনে হয়, যেন শারীরিক ভাবে হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরকে তীব্র ভর্ৎসনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ সব ভাষা মানায় না।’’

এদিনের সভা থেকে অমিত শাহর (Amit Shah) মন্তব্যের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘দিদি গলা কেটে দেবে। তাও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।’’ বিজেপি নেতৃত্ব ইদানীং মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Benarjee) আক্রমণ করেন। এদিন প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, ‘‘খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? কী করে এত টাকা এল?’’
বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে বলে এদিন আশা প্রকাশ করেন অমিত শাহ। তৃণমূলনেত্রী কটাক্ষ করে বলেন, ‘‘ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে।’’ এরপরেই ব্রিগেডে ‘খেলা’র আহ্বান জানান মমতা। “ব্রিগেডে এক দিকে জগাই, মাধাই আর গদাই, অন্য দিকে আমি। আমি গোলরক্ষক। দেখি আপনারা কটা গোল দিতে পারেন। খেলা অত সহজ নয়।“ অমিতের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী বলেন, “দুর্নীতি করেছি প্রমাণ করুন, না হলে পদত্যাগ করুন”।

আরও পড়ুন:শুক্রবার ১২ঘন্টা বাংলা বনধের ডাক দিল বামেরা

Advt

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...