Monday, April 6, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

শুক্রবার আইএসএলে( isl) হায়দরাবাদ এফসির( hyderabad fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্লে-অফের যেতে এই ম‍্যাচে তিন পয়েন্ট চাইছে লাল-হলুদ ব্রিগেড।

শুক্রবার দ্বিতীয় লেগে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে রবি ফাউলারের দল। প্রথম লেগে হায়দরাবাদের কাছে পয়েন্ট হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয় লেগে জয় চাইছেন ফাউলার। তবে হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সর্তক লাল-হলুদের সহকারি কোচ টনি গ্র‍্যান্ট। এদিন তিনি বলেন,” প্লে অফে যেতে গেলে এই ম্যা‌চ থেকে তিন পয়েন্ট পেতেই হবে আমাদের। আমরা ভাল ফুটবল খেলছি প্রথম থেকেই। তবে আমাদের আরও ভাল খেলতে হবে।ওদের দলে বেশ কিছু ভাল তরুণ ফুটবলার আছে। আগের পর্বের ম্যাচে খারাপ খেলে হারতে হয়েছে আমাদের। আমার মনে হয় ম্যাচটা বেশ ভাল হবে।”

এই ম‍্যাচের পরের ম‍্যাচ ডার্বি। তাই ডার্বির আগে এই ম‍্যাচ জিততে চায় লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি এই ম‍্যাচে যাতে ফুটবলাররা কার্ড না দেখে, এই বিষয়টি নজর রাখছেন লাল-হলুদের সহকারি। এই নিয়ে গ্র‍্যান্ট বলেন,”এই ব্যাপারে আমাদের কিছুই করার নেই। আশা করব শুক্রবারের ম্যাচে এরা সতর্ক থাকবে বাজে ফাউল করে কার্ড দেখবে না। যদি তাও কার্ড দেখে তবে আমাদের দলে বিকল্প বেশ কিছু ফুটবলার আছে, যারা ডার্বির মতো ম্যাচে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’’

আরও পড়ুন:এবার পিচ নিয়ে মুখ খুললেন ইংল‍্যান্ড বোলার জোফ্রা আর্চার

Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...