Sunday, June 7, 2026

এবার পিচ নিয়ে মুখ খুললেন ইংল‍্যান্ড বোলার জোফ্রা আর্চার

Date:

Share post:

এবার চেন্নাইয়ে পিচ নিয়ে মুখ খুললেন ইংল‍্যান্ড( england) বোলার জোফ্রা আর্চার(jofra archer) । চিপকের পিচ দেখে বিস্মিত তিনি, এমনটাই জানালেন তিনি। চেন্নাইয়ে প্রথম টেস্টে পঞ্চম দিনের পিচ একেবারেই খুশি করেনি ইংল‍্যান্ড বোলারকে।

এদিন তিনি বলে,” পঞ্চম দিনে যে পিচটা দেখলাম সেটা আমার কেরিয়ারে দেখা সবথেকে খারাপ পিচ। কমলা রংয়ের হয়ে গিয়েছে, গোটা পিচে ক্ষত, যেগুলো অনায়াসে কাজে লাগাতে পেরেছে বোলাররা। পঞ্চম দিনে নামার আগেই তাই বুঝতে পেরেছিলাম আমরা জিততে পারি। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটারদের একটা জনপ্রিয়তা ছিল বটে, কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমরা যে অনেক দক্ষ, সেটা জানতাম।”

পিচ নিয়ে মুখ খুললেও, প্রথম টেস্টে ভারতকে হারাতে পেরে খুশি জোফ্রা। এদিন তিনি বলেন,” “ভারতের মতো দলকে হারানো যে আলাদা তৃপ্তি। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি এবং সাফল্য পেয়েছি। কিন্তু একটা ভাল, শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট জেতার অনুভূতি সম্পূর্ণ আলাদা।”

আরও পড়ুন:কোহলিদের দুঃসময়! ইংল‍্যান্ড সিরিজে পাওয়া যাবে না জাদেজাকে

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...