Tuesday, June 23, 2026

কোহলিদের দুঃসময়! ইংল‍্যান্ড সিরিজে পাওয়া যাবে না জাদেজাকে

Date:

Share post:

ইংল্যান্ডের( england) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। এমনটাই জানা গেল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া( Australia ) সফরে বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছিল জাড্ডুর। সম্প্রতি তাঁর আঙুলে অস্ত্রোপচারও হয়েছে। জাদেজার চোট ঠিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানা যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে একেই প্রথম টেস্টে বিশ্রী হার। গোদের উপর বিষফোঁড়া আবার চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধরে নিয়েছিল, চোট সারিয়ে ফিট হয়ে সম্ভবত আমেদাবাদে তৃতীয় টেস্টে দলে ফিরবেন জাদেজা। কিন্তু তার আর কোনও সম্ভাবনা থাকছে না। কারণ বিশেষজ্ঞের মতে, চোট সারিয়ে ফিট হতে জাদেজার আরও কিছুদিন সময় লাগবে। এখনই দলে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়। যা পরিস্থিতি তাতে, পুরো টেস্ট সিরিজেই আরও পাওয়া যাচ্ছে না ভারতের এই তারকা অলরাউন্ডারকে।

প্রথম টেস্টে হারের পর কোহলিকে ব্রিগেডকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। ফিট হয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে অক্ষর প্যাটেলের। জাদেজা দলে না থাকায় অলরাউন্ডার হিসেবে অক্ষরই কোহলির বড় ভরসা হয়ে উঠতে পারেন। এ দিকে শাহবাজ নাদিমের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রাক্তনদের দাবি, দ্বিতীয় টেস্টে নাদিমের বদলে কুলদীপ যাদবকে ফেরানো হোক দলে। কিন্তু কুলদীপকে ফেরানোর বিষয়ে রাজি নন অধিনায়ক। বরং নাদিমের পাশেই দাঁড়িয়েছেন বিরাট। তবে একান্তই যদি শাহবাজ নাদিমকে না খেলানো যায়, সে ক্ষেত্রে রাহুল চাহারকেও প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। সে দিক থেকে অধিনায়কের পছন্দ অনুযায়ী কুলদীপের চেয়ে এগিয়ে চাহারই।

এ দিকে ওয়াশিংটন সুন্দর রান পেলেও, তাঁর বোলিং নিয়ে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানেজমেন্টের ভাবনায় যাই থাকুক না কেন, দল নির্বাচনের ক্ষেত্রে সকলের আগে অধিনায়কের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:সুস্থ অশ্বিন, জানাল বিসিসিআই

Advt

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...