Tuesday, June 23, 2026

রাজবংশীদের মন জয় করতে পঞ্চানন বর্মার মূর্তি গড়ার ঘোষণা অমিতের

Date:

Share post:

প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়(chief minister of West Bengal Mamata Banerjee) এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত(Central Home minister Amit Shah) শাহ পঞ্চানন বর্মাকে (panchanan barma)সম্মান জানিয়ে কোচবিহারের রাজবংশী (rajbanshi of cooch Behar)সম্প্রদায়ের মন পাওয়ার চেষ্টা করলেন। পঞ্চানন বর্মার জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছিল আগেই। এবার ২৫০ কোটি টাকায় মূর্তি তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজ্য সরকারের পাল্টা কেন্দ্রীয় সরকারের সম্মান দেওয়াটা পুরোপুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞমহল।

রাসমেলার মাঠ থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন , দিদি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তোষণের রাজনীতির করার কারণেই রামনাম পছন্দ করেন না। কিন্তু ভোটের পরও উনিও একই স্লোগান তুলবেন, এই চ্যালেঞ্জও ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ সফরে এলেই ইদানিং দিল্লির বিজেপি নেতারা ‘পিসি-ভাইপো’ জুটিকে আক্রমণ না করে ছাড়েন না। এদিন অমিত শাহও তার ব্যতিক্রম ছিলেন না। ঝাঁজালো সুরে তাঁর বক্তব্য, মোদি সরকার জনতার জন্য কাজ করে আর মমতা সরকার কাজ করে ‘ভাইপো’র জন্য। এদিন কোচবিহার থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরুর আগে এর তাৎপর্য বোঝালেন অমিত শাহ।

 

এরপর এখান থেকে তিনি সোজা চলে যাবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে, মতুয়াদের জনসভায়। নাগরিকত্ব ইস্যুতে সেখানে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সবাই।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...