Friday, April 3, 2026

বিজেপির আদি-নব লড়াইয়ে নিজের কেন্দ্রেই ব্রাত্য মিহির, ম্যানেজ করলেন অমিত শাহ

Date:

Share post:

এই তার পুরস্কার !

তৃণমূল (TMC) ত্যাগ করে বিজেপিতে ( BJP) যোগ দেওয়ার পর ন্যূনতম ‘স্বীকৃতি’ও পেলেন না বিধায়ক মিহির গোস্বামীকে। তাঁর কেন্দ্রেই সভা করলেন অমিত শাহ। কিন্তু পাত্তা না পেয়ে গরহাজিরই থাকলেন মিহির৷

বৃহস্পতিবার কোচবিহারে (COOCHBEHAR) অমিত শাহের সভায় দেখাই গেল না মিহির গোস্বামীকে ( MLA MIHIR GOSWAMI)। বিজেপির আদি-নব কোন্দলের আবহ প্রকট হলো শাহি সফরেও৷

শাহি-মঞ্চের নিচেও এদিন যথেষ্ট নাটক দেখা গিয়েছে৷ এক সময় দেখা যায়, মিহির গোস্বামী চিৎকার করে বলছেন, তাঁর সঙ্গে এই সভা নিয়ে কেউ কথাই বলেনি৷ তাঁকে উপেক্ষা করা হচ্ছে৷ নেতারা এরপর মিহিরকে ঠাণ্ডা করে মঞ্চের কাছে নিয়ে আসেন৷ কিন্তু সভা শুরু হয়ে যাওয়ায় মিহির আর মঞ্চেই ওঠেননি।

তাঁর সফরেই এই কোন্দলের কথা কানে যায় শাহের৷ ‘ম্যানেজ’ করতে নামেন অমিত শাহ (AMIT SHAH) নিজেই৷ পরে দেখা যায় মিহিরকে পাশে বসিয়েই প্রেস কনফারেন্স করছেন অমিত শাহ। নানা অহেতুক কথায় অমিত শাহ বোঝানোরও চেষ্টা করেছেন, বিজেপিতে মিহির গোস্বামী কতখানি গুরুত্বপূর্ণ ৷ মিহিরও পরে ঢোঁক গিলে বলেন, “একটা কমিউনিকেশান গ্যাপ হয়েছিলো, এখন মিটে গিয়েছে”।
বাংলা দখল করতে মরিয়া বিজেপি৷ যখনতখন রাজ্যে আসছেন মোদি, শাহ, নাড্ডা-সহ হেভিওয়েট গেরুয়া নেতারা৷ কিন্তু বঙ্গ-বিজেপির আদি-নব্য লড়াই কেউই ঠেকাতে পারছেন না৷

এই সংঘাত আগামীদিনে বৃদ্ধি পেলে, বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...