Wednesday, June 24, 2026

জিটি রোড অবরোধ করে পুলিশের সামনেই ফুটবল খেলল অবরোধকারীরা

Date:

Share post:

নবান্ন অভিযান করতে গিয়ে বৃহস্পতিবার পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন বাম সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে বাম সমর্থিত সিপিএম(CPIM) সংগঠন। এই বনধকে(Bandh) কেন্দ্র করে এদিন সকাল থেকেই গোটা রাজ্যের নানান প্রান্তে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। তারই টুকরো ছবি দিন দেখা গেল জিটি রোডে। শুক্রবার সকাল থেকে জিটি রোড(GT road) অবরোধ করে রাস্তার উপরেই ফুটবল খেলল সিপিএমের কর্মী-সমর্থক থেকে শুরু করে বিদায়ী কাউন্সিলর সকলেই। ‌

জানা গিয়েছে, শুক্রবার সকালে হুগলির হিন্দ মটর পেট্রোল পাম্পের কাছে পুলিশের সামনেই তারা রাস্তা অবরোধ করে ফুটবল খেলতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। আটকে পড়ে বহু যানবাহন এমনকি একদিকে যেমন সিপিএমের কর্মী-সমর্থকের সংখ্যা বাড়তে থাকে ঠিক তার উল্টো দিকে বাড়ানো হয় পুলিশ। অবরোধকারীরা আটকে দেয় কলকাতা পুলিশের গাড়ি। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা ধরে স্তব্ধ হয়ে যায় জি টি রোড। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

আরও পড়ুন:অবরোধ তুলতে এলে পুলিশকে রসগোল্লা-চকোলেট-গোলাপে স্বাগত বনধ সমর্থকদের

তবে শুধু জিটি রোড নয় রাজ্যের অন্যান্য প্রান্তেও ব্যাপক সাড়া মিলেছে বামেদের এই বনধে। যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে দলের অবরোধের পাশাপাশি, বজবজ শিয়ালদহের শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বামেদের বিক্ষোভের জেরে। শুধু কলকাতা শহর বা শহরতলীতে নয় বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে জেলাতেও। পুরুলিয়া জেলায় সকাল থেকে সরকারি বাস চললেও বেসরকারি বাস চলাচল একেবারে বন্ধ। পুরুলিয়া শহরে ছোট দোকানপাট ও সবজি, মাছের বাজার খোলা আছে তবে শহরে বড় সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি মহেশতলা নুঙ্গিতে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করা হয় বামেদের তরফ থেকে।

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...