Tuesday, June 23, 2026

অবরোধ তুলতে এলে পুলিশকে রসগোল্লা-চকোলেট-গোলাপে স্বাগত বনধ সমর্থকদের

Date:

Share post:

শুক্রবার সকাল থেকে ১২ ঘন্টার বাংলা বনধ-এর কর্মসূচি নিয়েছে বামেরা। সমর্থন করছে কংগ্রেস। বেলা বাড়তেই জেলায় জেলায় অবরোধ শুরু করেছে ন ধর্মঘটীরা। তবে জোর করে যাতে বনধ করে যাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন।

তবে এবারের ধর্মঘটে হিংসা নয়, একটু সহানুভূতির বার্তা দিতে চাইছে বামেরা। তাই ট্রাডিশনাল বনধের মেজাজ থেকে সরে এসে শুক্রবারের চূচুড়া রোডে বাম কর্মীদের অবরোধের ছবিটা ছিল অনেকটাই আলাদা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে কোনও বচসায় না গিয়ে মিষ্টি মুখ করানোর কৌশল নেয় বনধ সমর্থকরা। কোথাও রসগোল্লা দিয়ে, কোথাও আবার চকোলেট দিয়ে।

যশোর রোডে অবরোধ তুলতে এলে পুলিশকে দামি ব্রান্ডের চকোলেট দেওয়ার ছবি ধরা পড়েছে। আবার কোথাও পুলিশের হাতে গোলাপ ফুলও ধরিয়ে দিয়েছেন ধর্মরাঘটীরা। চকোলেট বা ফুল দেওয়ার সময় বামকর্মীদের বলতে শোনা গেল, ‘আপনারা আমাদের লাঠিপেটা করেছেন, আমরা আপনাদের চকোলেট দিচ্ছি”!

যদিও বামেদের এই অভিনব কৌশলকে এড়িয়ে গিয়ে নিজেদের কাজই করতে দেখা যায় পুলিশকে। রসগোল্লা, চকলেট কিংবা গোলাপ দিয়ে তাঁদের স্বাগত জানাতে একে পুলিশ তা নিতে অস্বীকার করে এবং অবরোধ তুলতে তৎপরতা দেখায়।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...