Tuesday, June 23, 2026

জোর করে ধর্মঘটের সমর্থনে পথে বামেরা, তৎপর পুলিশও

Date:

Share post:

বামেদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে সকাল থেকে জনজীবন স্বাভাবিক দেখে জোর করে ধর্মঘটের পথে হাঁটা শুরু করে ধর্মঘটীরা। কয়েকটি জেলায় ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের পথ অবরোধের খবর আসতে শুরু করেছে।

তবে তৈরি ছিল প্রশাসনও। কোথাও কোথাও ইতিমধ্যেই পুলিশ বনধ সমর্থকদের হটিয়ে দিতে সমর্থ হয়েছে। বর্ধমানের কার্জন গেটে, আসানসোলের বাসস্ট্যন্ডে, সিউড়িতে ও তমলুকের নিমতৌড়িতে রাস্তা অবরোধের চিত্র চোখে পড়ছে। তবে তমলুকের নিমতৌড়িতে এবং বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে অবরোধকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। এই নিয়েও সাময়িক উত্তেজনাও তৈরি হয়েছে ওই দুটি এলাকায়।

আরও পড়ুন:বেলা বাড়তেই অবরোধের পথে বামেরা, সুজনের নেতৃত্বে যাদবপুরে রেল অবরোধ

অন্যদিকে, পুরাতন মালদহের চৌরঙ্গী মোড়ে বনধের সমর্থনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বনধ সর্মথনকারীরা। সামিল হয়েছেন স্থানীয় বিধায়ক ভুপেন্দ্রনাথ হালদার-সহ বাম ও কংগ্রেসের নেতারা। শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বনধের সমর্থনে ছাত্র পরিষদ এবং এসএফআই যৌথভাবে পিকেটিং শুরু করেছে।

Advt

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...