Saturday, April 4, 2026

বাড়ল সেনসেক্স নামল নিফটি, শিখর ছুঁয়ে অবস্থান ধরে রাখল শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৫৪৪.৩০ (⬆️ +০.০২%)

🔹নিফটি ১৫,১৬৩.৩০ (⬇️ -০.০৭%)

গত কয়েকদিন ধরে একটানা ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। শুধু ঊর্ধ্বমুখী নয়, প্রতিদিন রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ে গিয়েছে সেনসেক্স ও নিফটি। শুক্রবার সেই ধারায় কিছুটা ছেদ পড়লেও উন্নতির অবস্থান ধরে রাখল দেশের শেয়ারবাজার। এদিন মাত্র ১২ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্সের সূচক অন্যদিকে মাত্র ১০ পয়েন্ট পতন ঘটেছে নিফটির। অবশ্য এই সামান্য উত্থান-পতনকে খুব বিশেষ গায়ে মাখতে রাজি নন বিনিয়োগকারীরা। দিনের শেষে মোটকথা সুখেই রয়েছে শেয়ারবাজার।

বাজার খোলার পর শুক্রবার সকাল থেকেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) মাত্র ১২.৭৮ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৫৪৪.৩০।

আরও পড়ুন:ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

সেনসেক্স মাত্র ১২ পয়েন্ট বাড়লেও নিফটির অবশ্য সে সৌভাগ্য ছিল না। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। পরে অবশ্য তাতে পতন ঘটে। দিনের শেষে রিপোর্ট অনুযায়ী, শুক্রবার -১০ পয়েন্ট বা -০.০৭ শতাংশ পতনের পর নিফটি পৌঁছয় ১৫,১৬৩.৩০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...