Friday, June 26, 2026

গুগল ম্যাপিংয়ের মতো ম্যাপ-পোর্টাল বানাচ্ছে ইসরো

Date:

Share post:

গুগল ম্যাপের উপরে আর নির্ভর করতে হবে না। দেশেই তৈরি হচ্ছে গুগল ম্যাপিংয়ের মতো একটি ম্যাপিং পোর্টাল । সৌজন্যে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ম্যপমাইইন্ডিয়া যৌথভাবে এ কাজ করছে। কেন্দ্রের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্বাক্ষর করেছে ম্যপইন্ডিয়ার সংস্থা ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড। ম্যাপ মাইইন্ডিয়া ডিজিটাল ম্যাপ ও প্রযুক্তি সরবরাহ করবে এবং ইসরো উপগ্রহ চিত্র ও পৃথিবী পর্যবেক্ষণের যাবতীয় তথ্য সরবরাহ করবে। এই দুইয়ে মিলে তৈরি হবে ইসরো ম্যাপিং।

ম্যাপ ইন্ডিয়ার সিইও রোহন ভার্মা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, গুগল ম্যাপের মতোই দেশের মানচিত্রের পুঙ্খানুপুঙ্খ সন্ধান দেবে গুগল-এর এই প্রতিদ্বন্দ্বী অ্যাপ। পার্থক্য এটুকুই যে এই নতুন অ্যাপ হবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এবং ভারতে তৈরি। গুগল ম্যাপের মতো ম্যাপ তৈরি করার জন্য যে জিওস্প্যাচিয়াল পরিষেবা ও প্রযুক্তি দরকার তাই বানানোর কাজ করে এই ম্যাপমাইইন্ডিয়া। এই প্রযুক্তির কাজ হল ভূপৃষ্ঠের উপরে থাকা যে কোনও বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও সরবরাহ। কেন্দ্রের মহাকাশ গবেষণা বিষয়ক দফতরের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করেছে ম্যাপমাইইন্ডিয়ার সংস্থা সিই ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...