Thursday, April 2, 2026

ভোটের আগেই “জয় সিয়া রাম” বলিয়ে ছাড়বো! অমিত শাহের “জয় শ্রীরাম” জবাব অভিষেকের

Date:

Share post:

এবার ভরা জনসভা (Rally) ও রোড শো (Road Show) থেকে অমিত শাহ (Amit Sah) ও বিজেপিকে (BJP) “জয় শ্রীরাম” (Joy Shree Ram) ইস্যুতে কড়া জবাব দিলেন তৃণমূল ( TMC) যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন আগে কোচবিহারে (Coachbihar) বিজেপির সভা থেকে অমিত শাহ কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, বাংলায় বিধানসভা ভোট (Assembly Election) শেষ হওয়ার আগেই “জয় শ্রী রাম” বলতে শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তারই পাল্টা দিলেন অভিষেক।

আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে (Kulpi) লক্ষাধিক মানুষের জনসভা এবং সোনারপুরে (Sonarpur) ৫ কিলোমিটার রোড শো থেকে জনজোয়ারে ভাসতে ভাসতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহকে। শাহের ”জয় শ্রী রাম”-র পাল্টা দিয়ে তৃণমূল যুব সভাপতি বলেন, ”যদি বাপের বেটা হই, ভোট শেষ হওয়ার আগেই তোমাদের দিয়ে জয় সিয়া রাম (Joy Shiya Ram) বলিয়ে ছাড়ব। সীতার নাম নিতে পারে না, মহিলাদের সম্মান দিতে পারে না, তারা রাজনীতি করতে এসেছে। জয় শ্রী রাম না বলে জয় সিয়া রাম বলুন। আগে সীতা পরে রাম। বলার ক্ষমতা আছে? প্রতিটি সভায় বলুন দেখি। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, জয় সিয়া রাম বলে সভা শুরু করুন। ওরা তা করবে না। কারণ, ওরা মহিলাদের সম্মান-ই দেয় না।”

প্রসঙ্গত, “জয় শ্রীরাম” নিয়ে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে সেই পুরোনো কৌশলে বিশেষ একটি সম্প্রদায়কে তোষণের তকমা সেঁটে দিতে মরিয়া গেরুয়া শিবির। সেদিন কোচবিহারের সভায় অমিত শাহ মুখ্যমন্ত্রীকে উদ্দেশে করে বলেছিলেন, “বাংলায় যেন জয় শ্রী রাম বলা অপরাধ! জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে? জয় শ্রী রামে কেন অপমানিত বোধ করেন দিদি আপনি? সারা দুনিয়াজুড়ে কোটি কোটি মানুষ শ্রী রামকে স্মরণ করে গর্বিত হন। আর এখানে একটা সম্প্রদায়ের ভোটের জন্য তোষণ করছেন। প্রতিশ্রুতি দিচ্ছি ভোটের আগেই মমতা দিদিও জয় শ্রী রাম বলতে শুরু করবেন।”

ওই দিনই অবশ্য অমিত শাহকে ”জয় সিয়া রাম” বলে জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। মমতা বলেছিলেন, ”আমরা জয় সিয়া রাম বলি। মানে সীতা ও রাম।” এদিন মমতার সুরেই অমিত শাহকে “জয় শ্রীরাম”-এর পাল্টা “জয় সিয়া রাম” জবাব দিলেন অভিষেক।

আরও পড়ুন- রোজভ্যালি কেলেঙ্কারিতে ইস্টবেঙ্গলকে নোটিশ সিবিআই’র

Advt

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...