Friday, April 3, 2026

শিল্পনিকেতন-এর উদ্যোগে অনলাইন শিল্প প্রদর্শনী ফেব্রুয়ারিতে

Date:

Share post:

আগামী ১৪ ফেব্রুয়ারি “শিল্পনিকেতন”-এর উদ্যোগে,”পরিচিত”-র সাহচর্যে ও শিল্পী বিমান দাসের অভিভাবকত্বে অনুষ্ঠিত হতে চলেছে একটি অনলাইন শিল্প প্রদর্শনী। অংশগ্রহণ করবে বিভিন্ন বয়সের নামি ও অনামি শিল্পীরা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন প্রখ্যাত কার্টুনিস্ট শিল্পী নারায়ণ দেবনাথ, ডক্টর সুকান্ত মুখোপাধ্যায়, শিল্পী কালাচাঁদ দাস, প্রকাশক সৌরভ বিশাই, শিল্পী মৃণালকান্তি দাস,শ্রীযুক্ত অতনু মুখোপাধ্যায়সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা।

আরও পড়ুন-গুগল ম্যাপিংয়ের মতো ম্যাপ-পোর্টাল বানাচ্ছে ইসরো

রবিবার “পরিচিত” ফেসবুক পেজ এবং “শিল্পনিকেতন”-এর ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এই অনলাইন চিত্রপ্রদর্শনীতে থাকছে বিভিন্ন বয়সী শিল্পীদের একশরও বেশি আঁকা যা চিত্রপ্রেমী মানুষকে আপ্লুত করবে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে এমন একটি উদ্যোগ আগামিদিনে শিল্পীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...