Tuesday, June 23, 2026

তবে কি রাজরোষ! বিহারে বুলডোজার চলল প্রশান্ত কিশোরের বাড়িতে

Date:

Share post:

একদা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন প্রশান্ত কিশোর। তবে সময়ের যাঁতাকলে সে সম্পর্কে চিড় ধরেছে অনেকদিন হলো। বর্তমানে তৃণমূলের ভোট কুশলী তিনি। এহেন প্রশান্ত কিশোরের(Prashant Kishor) পৈতৃক বাড়িতে বুলডোজার চালালো বিহার সরকার(Bihar Government)। শুক্রবার বিহারের বক্সারের অহিরৌলিতে হাইওয়ের ধারে অবস্থিত প্রশান্ত কিশোরের বাড়ির একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

বক্সার প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে অবস্থিত ছিল তাই সেই অংশ ভাঙা হয়েছে সরকারি নির্দেশ মেনে। তবে প্রশাসনের তরফে এ প্রেক্ষিতে বিবৃতি দেওয়া হলেও রাজনৈতিক মহল অন্য দৃষ্টিকোণ থেকে দেখছে ঘটনাটি। অনুমান করা হচ্ছে, নীতীশ কুমার ও প্রশান্ত কিশোরের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা। জানা গিয়েছে ৮৪ নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত প্রশান্ত কিশোরের এই বাড়িটি। বাড়িটি তৈরি করেছিলেন প্রশান্ত কিশোরের পিতা। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যার ফলে অধিগৃহীত জমি খালি করছে সরকার। প্রশান্ত কিশোরের বাড়িটির কিছুটা অংশ অবৈধভাবে জাতীয় সড়কের উপর অবস্থিত। তাই বাড়ির পাঁচিল ভাঙতে হয়।

আরও পড়ুন:কী কারণে তৃণমূলে যোগ? চিঠি লিখে স্পষ্ট করলেন হুমায়ুন

প্রসঙ্গত, একটা সময় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মনে করা হয় তার পরামর্শেই আরজেডিকে সরিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে রাজ্যের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। তখন থেকেই নীতীশের ছায়াসঙ্গী ছিলেন প্রশান্ত। পরের নানান ইস্যুতে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং যেদিন থেকে পদত্যাগও করেন প্রশান্ত কিশোর।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...