Monday, June 15, 2026

‘কেউ প্রভাবিত করছেন বিশ্বজিৎকে’, পাল্টা দিলেন শান্তনু

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে মতুয়াদের ব্ল্যাকমেল করার মত গুরুতর অভিযোগ এনেছেন বিশ্বজিৎ দাস (Biswajit Das)। এই প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের নেতা শান্তনু ঠাকুরও।(Shantanu Thakur)। শান্তুনুর দাবি, “বিশ্বজিত দাসকে আমার বিরুদ্ধে বলার জন্য কেউ প্রভাবিত করছেন।’’ কিন্তু কারা প্রভাবিত করার চেষ্টা করছেন বনগাঁ উত্তরের বিধায়ককে? তা অবশ্য খোলসা করেননি শান্তুনু। এ নিয়ে বিশ্বজিতের কোর্টেই বল ঠেলে দিয়েছেন তিনি। শান্তনু আরও বলেন, এই কথা বলে পরোক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করেছেন বিশ্বজিৎ। কীভাবে? শান্তনুর কথায়, ‘সিএএ (CAA) আমি আনিনি, এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’ তিনি যোগ করেন, দল মনে করেছে বলেই মতুয়াদের বার্তা দিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বিজেপি নেতা হিসেবে তো বটেই জনপ্রতিনিধি হয়ে বিশ্বজিতের মন্তব্য আপত্তিকর বলে দাবি করেন শান্তনু।

বিশ্বজিৎ এদিন বলেন, “মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ আমায় বলেছেন আমরা তো নাগরিক, আমরাই তো ভোট দিয়েছি। আমারা কি অবৈধ? পার্টিকে  ও ব্ল্যাকমেল করছে। দল সবাইকে নিয়ে। দুই বছর অতিক্রান্ত হয়েছে, উনি আমফান করোনার সময়ে মানুষের জন্য কী করেছেন তা সাধারণ মানুষই বলবেন।”

আরও পড়ুন- প্লে অফে যাওয়ার সমীকরণ আরও কঠিন হল ইস্টবেঙ্গলের জন্য

Advt

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...