Sunday, April 5, 2026

লা-লিগায় দুরন্ত জয় পেল বার্সা, জোড়া গোল মেসির

Date:

Share post:

লা-লিগায় ( la-liga) দুরন্ত জয় পেল এফসি বার্সেলোনা( fc Barcelona )। শনিবার রাতে তারা ৫-১ গোলে উড়িয়ে দিল আলাভেসকে( alaves) । বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি(lionel messi) এবং ফ্রান্সিসকো ট্রিনকাও। অ্যাসিস্ট্যান্ট রেফারির ভুল সিদ্ধান্তের জন‍্য এদিন হ্যাটট্রিক থেকে বঞ্চিত থাকতে হল মেসিকে।

ম‍্যাচে এদিন শুরু থেকে আক্রমনে ঝাপায় বার্সেলোনা। ম‍্যাচের ২৯ মিনিটে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেয় ট্রিনকাও। এরপর প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে ২-০ এগিয়ে দেন মেসি।

দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফেরার চেস্টা করে আলাভেস। ম‍্যাচের ৫৭ মিনিটে আলাভেসের হয়ে ১-২ করেন রিওজা। এরপরই যেন আরও আক্রমণে শান দেন মেসি, গ্রীজম‍্যান, ট্রিনকাওরা। যার ফলে ম‍্যাচের ৭৪ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ট্রিনকাওরা। এর ঠিক এক মিনিটের ব‍্যবধানে বার্সাকে ৪-১ গোলে এগিয়ে দেন মেসি। ম‍্যাচের ৮০ মিনিটে বার্সেলোনাকে ৫-১ গোলে এগিয়ে দেন ফিরপো।

এই জয়ের ফলে ২২ ম‍্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা।

আরও পড়ুন:চতুর্থ রাউন্ডে নাদাল, চোট নিয়ে চিন্তায় জোকোভিচ

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...