Thursday, June 25, 2026

কোনও ভারতীয় এই দিনটি ভুলতে পারবেন না : পুলওয়ামা হামলায় সৈনিকদের শ্রদ্ধা মোদির

Date:

Share post:

কোনও ভারতবাসী পুলওয়ামায় ২০১৯ এর জঙ্গি হামলার ঘটনা ভুলতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করালেন, পুলওয়ামায় ঘটা সেই নারকীয় ঘটনার কথা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। মোদি জানিয়েছেন, সৈন্যদের দেখানো সাহসিকতা প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সফরে গিয়ে বলেন, “কোনও ভারতীয় আজ এই দিনটিকে ভুলতে পারে না। দু’বছর আগে পুলওয়ামায় ঘটা ঘটনার কথা। আমরা যে সমস্ত বীর জওয়ানদের হারিয়েছি তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা সুরক্ষা বাহিনী নিয়ে গর্বিত এবং তাঁদের সাহসিকতা প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” প্রধানমন্ত্রী চেন্নাইয়ের বেশ কয়েকটি মূল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের পরে বক্তব্য রাখছিলেন।

আরও পড়ুন-ব্যাঙ্কিং সমস্যার সমাধান বেসরকারিকরণ নয়, সরব প্রাক্তন RBI গভর্নর

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে পাক জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের নাম। এদিন কনভয়ে ছিল ৭৮ বাস। প্রায় আড়াই হাজার সেনা এদিন জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর এই হামলা চালানো হয়।

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নেতা-মন্ত্রীরা। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন, “আমি সিআরপিএফ-এর সেই সব বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি যাঁরা ২০১৯ পুলওয়ামা হামলায় নিজেদের প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের দেশসেবা ও চূড়ান্ত বলিদানকে ভুলবে না। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।”

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমি বীর শহিদদের সামনে মাথা নত করছি, যাঁরা ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামা হামলায় প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের অসীম সাহস ও চরম বলিদান ভুলবে না।”

পুলওয়ামা হামলার ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “পুলওয়ামা হামলায় শহিদ হওয়া বীর সেনাদের শ্রদ্ধা। তাঁদের পরিবারকে প্রণাম। দেশ আপনাদের ঋণী।”

Advt

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...