Sunday, June 7, 2026

দলীয় নেতাকে অপসারণ কেন? প্রতিবাদে বিজেপি সদর দফতরের সামনে কর্মীদের তুমুল বিক্ষোভ

Date:

Share post:

দীর্ঘদিনের দলের সক্রিয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্য বিজেপির (BJP) সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের। হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। পরে তিনি নেতৃত্বের সঙ্গে বিষয়টি আলোচনা করার আশ্বাস দিলে নিস্তার পান। এ নিয়ে রবিবার দুপুরে এ নিয়ে বেশ অশান্তি ছড়িয়ে পড়ল বিজেপির রাজ্য সদর দফতরের সামনে।

ঠিক কী কারনে বিক্ষোভ? জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক বিজেপি সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দত্ত মজুমদার (Shuvankar Dutta Majumdar)। বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। কিন্তু ভোটের মুখে হঠাৎ তাঁকে সমস্ত পদ থেকে অপসারিত করা হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁর অনুগামীরা। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মত নেতারা দলের সম্পদ ও দলের জন্য উপযুক্ত। তাঁর নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনায় সংগঠন মজবুত করতে পেরেছে বিজেপি। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক ভোটের মুখেই তাঁর পদ থেকে অপসারণ কিছুতেই মেনে নেওয়া হবে না। রবিবার দুপুরে ওই নেতার ছবি দেওয়া হোর্ডিং নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান শয়ে শয়ে বিজেপির দলীয় কর্মী। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খায় পুলিশও। বিক্ষোভের মুখে পড়েন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি পরে জানান, শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। তারপর তাঁকে যেতে দেন কর্মীরা।

আরও পড়ুন- হুগলিতে ডানলপ মাঠে মোদির জনসভা, সভাস্থল পরিদর্শন লকেটের

Advt

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...