Saturday, April 4, 2026

হুগলিতে ডানলপ মাঠে মোদির জনসভা, সভাস্থল পরিদর্শন লকেটের

Date:

Share post:

২২ তারিখ নির্বাচনী জনসভায় হুগলিতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার মাঠে সভা তাঁর। রবিবার, সেই মাঠ পরিদর্শন করতে উপস্থিত হন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সঙ্গে ছিলেন রাজ্য নেতা দীপাঞ্জন গুহ (Dipanjan Guha), হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় (Goutam Chatterjee), যুব সভাপতি সুরেশ সাউ (Suresh Sahu)-সহ অন্যান্যরা।

নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি (Bjp)। ভোটমুখী বাংলায় তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা লেগেই রয়েছে। ইতিমধ্যেই দলের রথী-মহারথীরা পা রেখেছেন। চলতি মাসেও এরাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী। এবার ২২তারিখ ডানলপ মাঠে আয়োজিত দলীয় সভায় আসতে চলেছেন তিনি। সেই মাঠই এদিন পরিদর্শন করলেন লকেট। কেন ডানলপ মাঠ? সে প্রশ্নের উত্তরে সাংসদ বলেন আলাদা কোন উদ্দেশ্য নেই, তবে এখানে বেশী জমায়েত সম্ভব তাই এই মাঠকেই বেছে নেওয়া হয়েছে। তবে, লকেট যাই বলুক না কেন বন্ধ ডানলপ কারখানার মাঠে এসে মোদি শেই সেন্টিমেন্টকে উস্কে দিতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- শুক্রবারের পর ফের আজ কম্পন অনুভূত ভারতের এই রাজ্যে

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...