Saturday, April 4, 2026

চতুর্থ রাউন্ডে নাদাল, চোট নিয়ে চিন্তায় জোকোভিচ

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনে( Australian open) চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল( rafael nadal) । এদিন তিনি হারালেন ফ্যাবিয়ো ফগনিনিকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-২, ৭-৫। কোমরে ব‍‍্যথা নিয়েও দুরন্ত খেলেন রাফা।

এদিকে মেলবোর্নে নতুন করে পাঁচ দিনের লকডাউনের ঘোষণা হওয়ায়, উদ্বেগ তৈরি হয়েছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত দর্শকশূন্য মেলবোর্ন পার্কে খেলা চালু হয়। কোভিড আতঙ্কে ফাঁকা গ্যালারি হয়ে যাওয়া নিয়ে নাদালে বলেন, “সত্যিই অদ্ভুত লাগে। আশা করব দ্রুতই দর্শকেরা গ‍্যালারিতে বসে খেলা দেখবেন। আবার সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরবে।”

এদিকে শনিবার অনুশীলনে নামলেন না নোভাক জোকোভিচ ( novak djokovic)। শুক্রবার চোট নিয়েই ম‍্যাচ খেলেন তিনি। চোটের স্ক‍্যান করানো হয়। তবে এখনও রিপোর্ট না আসায় চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...