Thursday, June 25, 2026

কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল! হু হু করে বাড়ছে দাম

Date:

Share post:

বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। আকাশছোঁয়া দামের জেরে মাথায় হাত মধ্যবিত্তের। টানা ছ’দিন দাম বাড়ল পেট্রল এবং ডিজেলের। দামের নিরিখে নয়া রেকর্ড গড়ছে জ্বালানি তেল। প্রথমবার কলকাতায় পেট্রলের দাম পেরল ৯০ টাকা। ডিজেলের দাম ৮২ টাকা। এদিন শহর ভিত্তিতে পেট্রলের দাম লিটারপিছু ৩০ পয়সা ও ডিজেলের দাম ৩৬ পয়সা কমবেশি বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

⚫ কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ২৯ পয়সা। নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৭৩ পয়সা। ৩৭ পয়সা দাম বাড়ায় ডিজেল বিক্রি হয়েছে লিটারপিছু ৮২টাকা ৩৩ পয়সায়।

⚫ দিল্লিতে এদিন পেট্রল বিক্রি হয়েছে ৮৮টাকা ৪৪ পয়সা। একইভাবে ডিজেল বিক্রি হয়েছে ৭৮ টাকা ৪৪ পয়সা।

⚫ মুম্বইয়ে পেট্রলের দাম রেকর্ড ৯৫ টাকার কাছে পৌঁছে গিয়েছে। বাণিজ্যনগরীতে রবিবার সকালে পেট্রলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৫টাকা ৭০ পয়সা।

⚫ চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৮৩ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা।

আরও পড়ুন : বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও দেশে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণ, কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। সেই সঙ্গে রাজ্য সরকারগুলির বসানো শুল্ক তো রয়েছেই।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...