Wednesday, May 13, 2026

রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার আবাসনের ব্যবস্থা

Date:

Share post:

বিধানসভা ভোটের (WB assembly vote 2021) মুখে রাজ্য সরকারি কর্মীদের (State Govt Employees) খুশির খবর দিয়েছে নবান্ন।

রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার ঘোষণার পর এবার আবাসনের (Plot) ব্যবস্থা করছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। রাজ্য সরকারি কর্মীদের জমির প্লট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার।

সূত্রের খবর, নিউ টাউনের অ্যাকশন এরিয়া-১, এরিয়া-২ ও এরিয়া–৩ মিলিয়ে মোট ৪০০টি প্লট রাজ্য সরকারি কর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে। সমবায় ভিত্তিতে এইসব প্লটে বাড়ি বানাতে পারবেন সরকারি কর্মীরা৷

তবে এই প্লট নিম্নপদের কর্মীরা নাও পেতে পারেন৷ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে আবেদনকারীদের৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজারহাটে এই প্লটগুলি ৯৯ বছরের লিজে দেওয়া হবে। সমবায় ভিত্তিতে এগুলি তৈরি হবে৷ এই তিনটি ক্যাটেগরি হল:
• HIG
• MIG-1
• MIG-2

◾HIG ক্যাটেগরির আবাসনের ক্ষেত্রে ১,৯৮৭,১৯৬ টাকা দামে ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

◾MIG-1 এবং MIG-2 ক্যাটেগরির আবাসনের ক্ষেত্রে কাঠা প্রতি ১,৬৫৫, ৯৯৭ টাকা দামে যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে অনেক আগেই রাজ্য সরকারি কর্মীদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি। ভোটের মুখে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করলো। বলা হয়েছে, সরকারি কর্মীরা তাঁদের ক্যাটেগরির ভিত্তিতে কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কো-অপারেটিভে কমপক্ষে ৮ জন সদস্য থাকতে হবে।

আরও পড়ুন:কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল! হু হু করে বাড়ছে দাম

Advt

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...