Saturday, June 20, 2026

আশি পার হচ্ছে না বিজেপির আসন! সমীক্ষার রিপোর্টে উদ্বিগ্ন গেরুয়া শিবির

Date:

Share post:

বঙ্গের ভোট বাজারে এসে যতই গলা ফাটান না কেন নিজেদের করানো সমীক্ষাতেই কপালে চিন্তার ভাঁজ বিজেপি (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দুটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়াছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। আর সেখানে দেখা গিয়েছে আশির বেশি আসন ঝুলিতে ভরতে পারবে না পদ্মশিবির। এই দুটি রিপোর্টই যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে জেপি নাড্ডা (Jp Nadda), অমিত শাহ (Amit Shah), কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijaybargya)।

সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বও দলকে দুই অঙ্কের বেশি আসন দিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, এবার বাংলার ক্ষমতা দখল করা বিজেপির পক্ষে দিবাস্বপ্ন। যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা প্রকাশ্যে আনাও সম্ভব নয়। অথচ এই সংস্থাগুলিকে দিয়েই 2019-এর লোকসভা নির্বাচনের আগে সমীক্ষা করিয়েছিল বিজেপি। এবং সেই ফল যথেষ্ট আশাব্যঞ্জক ছিল। নির্বাচনের ফল বেরোনোর পর তার বাস্তব প্রতিফলন দেখা গিয়েছে। সেই কারণেই এবারের সমীক্ষার ফল বিজেপি নেতৃত্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন- সিভিক ভলেল্টিয়ারদের সমস্যা মিটিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী

Advt

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...