Thursday, March 12, 2026

ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

Date:

Share post:

ভোটের ময়দানে বিভিন্ন শব্দবন্ধের আমদানি হয়। তবে এবারের বিধানসভা ভোটের প্রচারের আগে ছোট্ট দুটো শব্দ ‘খেলা হবে’ যেন হট কেক। আর তাতেই মজে রাজনীতির ময়দান। এই শব্দবন্ধের মাধ্যমে ছুড়ে দেওয়া ‘চ্যালেঞ্জ’ একুশের ভোটের আগে সব পক্ষকেই তাতাচ্ছে।

কখনও বিজেপি (Bjp ) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), কখনও তৃণমূল (Tmc) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) সবার মুখেই ‘খেলা হবে’। এমনকী, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন ‘হোক না একটা খেলা, রাজনীতির খেলা’। শনিবার কুলপিতে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) “এখনও খেলা শুরু হয়নি, মাঠে নামব”

বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সঙ্গে ব্যাডমিন্টন খেলার একটা ছবি টুইট করে বারাসতেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghosh Dastidar) লিখেছেন, ‘খেলা হবে। বলে বলে আউট হবে’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাকে অপমান করার বিষয়েও উল্লেখ করেন কাকলি। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং দলের টুইটার (Twitter) হ্যান্ডলকে ট্যাগও করেন কাকলি।

তবে যে শব্দবন্ধ নিয়ে এত কাড়াকাড়ি তার ‘কপিরাইট’ আদতে বাংলাদেশের এক রাজনীতিক নেতার দখলে। শেখ হাসিনার আওয়ামি লিগের নেতা তথা বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জের বিধায়ক শামিম ওসমানই প্রথম ‘খেলা হবে’ শব্দবন্ধটি জনপ্রিয় করেন। “জয় বাংলা” নিয়ে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করুক না কেন বিজেপি এ পার বাংলায় খাতায় কলমে নন্দীগ্রামে (Nandigram) প্রথম সভাটি করতে গিয়ে সেটি ধার নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।’’

আরও পড়ুন:বাঙালিকে ‘সাবধান’ করতে ময়দানে ফের বাংলা পক্ষ

গত কয়েক বছর ধরেই ভোট প্রচারের ময়দানে স্লোগান যুদ্ধের আমদানি। ‘হয় এ বার, নয় নেভার’, ‘অব কি বার মোদী সরকার’, ‘বদলা নয় বদল চাই’-এর মতো স্লোগান গত কয়েক বছরে বাংলার মুখে মুখে ফিরেছে। তবে একটি স্লোগান নিয়ে সব দলের মধ্যে এমন কাড়াকাড়ি আগে কখনও দেখা যায়নি। বিষয়টি এমন দাঁড়িয়ে গিয়েছে যে রীতিমতো সেটাকে গানের আকার দিয়ে অনুব্রত মণ্ডলের প্রচার সভায় গাওয়া হচ্ছে।

Advt

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...