Sunday, June 7, 2026

‘ভয়ঙ্কর খেলা হবে, আপনারা সাইডলাইনে বসে দেখুন’, ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

বঙ্গ রাজনীতির আঙিনায় ‘খেলা হবে’ শব্দটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তৃণমূল-বিজেপি-সিপিএম নির্বিশেষে সকলের মুখে শোনা যাচ্ছে ‘খেলা হবে’। সম্প্রতি বর্ধমান স্টেশনে চা চক্রে যোগ দিয়ে এই খেলা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সামনে তিনি বললেন, ‘খেলা হবে.. এবার ভয়ঙ্কর খেলা হবে.. সাইডলাইনে বসে দেখুন আপনারা।’

সোমবার চা-চক্রের আসরে বসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে করতে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানেই তিনি বলেন, ‘খেলা হবে স্লোগান তৃণমূল(TMC) কংগ্রেস বাংলাদেশের থেকে ধার করেছে। খেলা হবে.. এবারে ভয়ঙ্কর খেলা হবে.. সাইড লাইনে বসে দেখুন আপনারা।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘রাজ্য সরকার কর্মসংস্থান থেকে কৃষি সবেতেই চূড়ান্ত ব্যর্থ। স্বাস্থ্যসাথীর নাম করে ঢপবাজি দিচ্ছেন। ওনার নায্যমুল্যের ওষুধে ময়দা ভরা।’

আরও পড়ুন:নয়া শ্রম আইন, ১৫ মিনিট অতিরিক্ত কাজ করলেই মিলবে ওভারটাইমের টাকা

উল্লেখ্য, একুশের ময়দানে ‘খেলা হবে’ স্লোগান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খেলা হবে শব্দবন্ধ নিয়ে গানও বাধা হয়েছে। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ‘খেলা হবে, ফাইনালে জিতব আমরাই!’ খেলার শ্লোগান শুধু তৃণমূলেরই থেমে নেই সম্প্রতি নবান্ন অভিযান এর আগে ডিওয়াইএফআই কর্মীদের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না দিলীপ ঘোষও।

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...