Saturday, April 4, 2026

অশ্বিনের শতরান, ইংল্যান্ডের দরকার ৪৮২ রান

Date:

Share post:

ভারত: ৩২৯ এবং ২৮৬ রান
ইংল্যান্ড: ১৩৪ রান (প্রথম ইনিংস)

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) যে ব্যাট হাতেও সাবলীল সোমবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেটাই মনে করালেন তিনি। দলের টপ অর্ডার যখন ব্যর্থ তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগতভাবে তিনি করেছেন ১৪৮ বলে ১০৬ রান। তাঁকে কিছুটা সাহায্য করেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়া ভারতের বহু ব্যাটসম্যান দু’রানে ঘরে রানই তুলতে পারেননি।

প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভারত তুলেছিল ৩২৯ রান। দুর্দান্ত ব্যাট করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৩১ বলে ১৬১ রান করেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ঋষভ পন্থ (৫৮ রান) এবং অজিঙ্কা রাহানে (৬৭ রান)। দ্বিতীয় ইনিংসে এই তিন ক্রিকেটারই কার্যত নিষ্প্রভ। রোহিত শর্মা কিছুটা রান করলেও রাহানে এবং ঋষভ ফিরে গিয়েছেন যথাক্রমে ৮ রান এবং ১০ রান করে।

ঘরোয়া ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষ কবে দুর্দান্ত কোনও ইনিংস খেলেছেন তা বোধহয় মনে করতে পারবেন না অতি বড় ক্রিকেটপ্রেমীও। ১৪৯ বলে ব্যক্তিগত ৬২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন তখন ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান। ক্রিজে তখন একদিক ধরে রেখেছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের যেমন ব্যর্থ, তেমনই রান পায়নি ভারতের লোয়ার মিডল অর্ডারও। ফলে দলের রানের চাকা কার্যত একার হাতে ঘোরালেন দক্ষিণ ভারতের এই তারকা অলরাউন্ডার।

শেষ লগ্নে তাঁকে কিছুটা সাহায্য করেছেন মহম্মদ সিরাজ। ২১ ফলে ১৬ রান করেছেন দলের একাদশতম এই ক্রিকেটার৷ ১৪৮ বলে ১০৬ রানের এক স্মরণীয় ইনিংস খেললেন রবিচন্দ্রন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করতে পেরেছিল মাত্র ১৩৪ রান। তুলনায় দুই ইনিংস মিলিয়ে ভারত এখন চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ইংল্যান্ডের এখন প্রয়োজন ৪৮২ রান। আজকের পর হাতে থাকবে আর দু’দিন।

আরও পড়ুন: সৌরভকে মনে করালেন ঋষভ, সপাটে মারলেন ‘বাপি বাড়ি যা’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...