Friday, April 3, 2026

রাজ্যে ফের ‘গোলি মারো’ স্লোগান, কাঠগড়ায় ভিএইচপি

Date:

Share post:

ফের রাজ্যে ‘গোলি মারো’ স্লোগান। জামুড়িয়ায় (Jamuria) এই স্লোগান দেন বিশ্ব হিন্দু পরিষদ (Vhp) এবং বজরং দলের (Bajrang dal) সদস্যরা। সম্প্রতি দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রিঙ্কু শর্মা (Rinku Sharma) খুন হন। তার প্রতিবাদে রবিবার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ডাক দেন। মিছিলটি জামুড়িয়া ১১ নম্বর কালী মন্দির থেকে জামুড়িয়া থানা মোড় পর্যন্ত হয়। এই মিছিল থেকেই ওই বিতর্কিত স্লোগান তোলা হয় বলে অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা রিঙ্কুর হত্যাকারীকে খুন করার হুমকি দিয়ে “গোলি মারো” স্লোগান (Slogan) তোলেন।

আরও পড়ুন:ভোটকর্মীরা ‘ফ্রন্টলাইন’ কর্মী, অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন কোভিড টিকা,ঘোষণা কমিশনের

শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arbindra Kajriwal) বিরুদ্ধেও অশালীন শব্দ ব্যবহার করেন। সন্তোষ সিং, প্রমোদ পাঠক-সহ স্থানীয় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সোমনাথ গোপ বলেন, রিঙ্কু একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর হত্যায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ। তুমি কি ধরনের স্লোগান তোলা নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advt

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...