Sunday, April 5, 2026

DYFI দফতরের সামনে ব্যাপক উত্তেজনা, এক পুলিশকর্মীকে বেধড়ক মারের অভিযোগ

Date:

Share post:

সকাল থেকে প্রায় বিকেল গড়িয়ে গেলেও বাম (Left front) যুবনেতা (Youth Leader) মইদুল ইসলামের মৃতদেহের ময়নাতদন্ত (Postmortem) এখনও শুরুই হল না। দেরি হওয়ায় কলকাতা পুলিশ মর্গেই (Police Mourg) পৌঁছে গেলেন সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ও কংগ্রেস (Congress) নেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। ময়না তদন্তের জন্য দেহ বেলার দিকেই নিয়ে যাওয়া হয়েছে পুলিশ মর্গে। কিন্তু দেরি হচ্ছে দেখে পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর DYFI-এর মৌলালির দফতরে নিয়ে যাওয়া হবে মইদুলের মরদেহ। সেখান থেকে বাম-কংগ্রেস যৌথভাবে একটি শোক ও প্রতিবাদ মিছিলও বের করবে। জানা যাচ্ছে, মিছিলে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও।

Advt

আরও পড়ুন-যে কোনও মৃত্যুই দুঃখজনক, পরিবার চাইলে সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে DYFI কর্মী সমর্থকরা মৌলালিতে ডিওয়াইএফআই-এর রাজ্য দফতরের সামনে জমায়েত হতে শুরু করে। বিকালের দিকে হঠাৎই উত্তেজিত কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বেধে যায় পুলিশ কর্মীদের সঙ্গে। অভিযোগ, কোনও এক পুলিশ কর্মী কটূক্তি করেছে।

অন্যদিকে, এক পুলিশ কর্মীকে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে পুলিশের তরফে। এই বচসা থেকেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...