Tuesday, June 9, 2026

ফাসট্যাগ না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল, দেশে চালু হলো নয়া নিয়ম

Date:

Share post:

পরিকল্পনা ছিল ১ জানুয়ারি থেকে লাগু করা হবে এই নয়া নিয়ম। তবে নানা সমস্যার জেরে পিছোতে থাকে দিন। অবশেষে ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার মধ্যরাত থেকে দেশজুড়ে চালু হয়ে গেল পরিবহন ব্যবস্থায় ফাসট্যাগ(fastag) নিয়ম। শুধু তাই নয় গাড়িতে ফাসট্যাগ স্টিকার না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের টোল ব্যবস্থায় স্বচ্ছতা এবং জাতীয় সড়ক গুলি দিয়ে দ্রুত যান চলাচলের সুবিধার্থে। ‌

প্রযুক্তিনির্ভর টোল পরিষেবা চালু করতেই সরকারের(Government) এই সিদ্ধান্তের পোশাকি নাম ফাসট্যাগ। যদিও বাস্তবে এর নিয়মাবলী এখনো বহু সমস্যার মুখে। তাঁর অন্যতম কারণ এখনও বহু গাড়িতে এই ফাসট্যাগ করানো হয়নি। বিশেষ করে বাস-ট্রাক গুলিতে এখনো পর্যন্ত শুরু হয়নি এগুলি। ফলে সমস্ত টোলপ্লাজাতেই (toll plaza)টোল মেটাতে গিয়ে গাড়ির লম্বা লাইন পড়ছে। জাতীয় সড়কগুলিতে তৈরি হচ্ছে তীব্র যানজট। পাশাপাশি বেশিরভাগ বেসরকারি বাস ও ট্রাক গুলি এই পদ্ধতিতে যেতে বিন্দুমাত্র রাজি নয়।

আরও পড়ুন:প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে রাজি থাকলেই বিয়ে, বাধা হবে না পরিবার-সম্প্রদায়: সুপ্রিম কোর্ট

বাস ট্রাক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে বাস-ট্রাক যারা চালান তারা বেশিরভাগই অশিক্ষিত। মোবাইলটাও ভালো করে চালাতে জানেন না। ফলের অত্যাধুনিক টোল ট্যাক্সের এই সমস্ত নিয়মকানুন তাদের বোধগম্য নয়। তবে সরকার এই দাবি মানতে নারাজ। সোমবার থেকে কড়া ভাবে গোটা দেশে লাগু করা হয়েছে এই পদ্ধতি। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১ জানুয়ারি থেকে গোটা দেশে এই ব্যবস্থা লাগু করার। নানান সমস্যার কারণে পিছিয়ে যায় সেই সিদ্ধান্ত অবশেষে ১৫ ফেব্রুয়ারি থেকে পাকাপাকিভাবে লাগু হয়ে গেল পরিবহনের ফাসট্যাগ পদ্ধতি।

Advt

Related articles

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...