Saturday, June 27, 2026

প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে রাজি থাকলেই বিয়ে, বাধা হবে না পরিবার-সম্প্রদায়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ভারতে প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের পছন্দের বিয়েতে বরাবরই বাধা হয়ে দাঁড়ায় সমাজ ও ধর্ম। কখনো এই দুয়ের হাত ধরেই ঘটে যায় ভয়াবহ অপরাধ। সম্প্রতি তেমনই এক মামলায় বড়োসড়ো রায় দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। ‌জানিয়ে দেওয়া হলো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ তাদের পছন্দমতো বিয়ে করতে পারবে সেখানে কোনোভাবেই বাধা হবে না সমাজ বা ধর্ম। অর্থাৎ স্পষ্ট ভাষায় মিঁয়া বিবি রাজি থাকলে সেখানে কাজী কোনভাবেই বাধা হতে পারবে না। এদিন কর্নাটকে(karnatak) এক মামলার রায় দিতে গিয়ে একথা জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত।

এদিন দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও হৃষিকেশ রায় জানান, বিয়ে(marriage) কখনওই সমষ্টির সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বিয়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্ত। তাঁরা যদি পরস্পরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তা হলে পরিবার বা সম্প্রদায়ের কারও বাধা দেওয়ার কোনও অধিকার নেই। সামাজিক প্রতিষ্ঠা বা পারিবারিক সম্মান রক্ষার মতো বিষয়গুলি এক্ষেত্রে গণ্য হবে না। এ বিষয়ে পুলিশের তরফেও একটি গাইডলাইন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন:সুয়ারেজ-স্মৃতি এবার ISL-এ! ভারতীয় ফুটবলে বেনজির ঘটনা

জানা গিয়েছে কর্নাটকে এক মহিলা তার পছন্দের পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এটা বাড়ির লোকজন থানায় গিয়ে জানায় তাদের মেয়ে নিখোঁজ হয়েছে। পুলিশ ও পরিবারটির সঙ্গ দিয়ে ওই মহিলার স্বামীকে ফোন করে জানায় তারা যদি বাড়ি ফিরে না আসে তবে ওই যুবকের বিরুদ্ধে অপহরণ মামলা করবে পুলিশ। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই যুগল। সেই মামলাতেই আদালত জানিয়ে দেয়, এখনকার শিক্ষিত যুবসমাজ নিজেরাই নিজেদের জীবনসঙ্গী বেছে নেয়। এতে কোনও ভুল নেই। বিয়ের ক্ষেত্রে জাতপাত, সম্প্রদায়ের কোনও ভূমিকাই নেই।

Advt

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...