Tuesday, June 9, 2026

পরিকাঠামোই বদলেছে ভারতকে, ভূয়সী প্রশংসা পাকিস্তান প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কূটনৈতিক ক্ষেত্রে যতই বিষাদ থাক না কেন, ক্রীড়া ক্ষেত্রে এখনও রয়েছে শ্রদ্ধা। তাই ২২ গজের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের (India) বিরুদ্ধে কোনওরকম বিদ্বেষ প্রকাশ না করে বরং প্রশংসা করলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তিনি পাক জাতীয় দলের অন্যতম প্রাক্তন অধিনায়কও বটে। তাঁর মতে, পরিকাঠামোতে উন্নতি করার ফলেই আজ ভারতীয় ক্রিকেটের উত্থান।

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং অস্ট্রেলিয়া (Australia) যখন বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াতো, ভারত তখন ক্রিকেটীয় মঞ্চে কার্যত শিক্ষানবিশ। এমন একটা পর্যায় থেকে উঠে এসেছে ভারত। কপিল দেব (Kapil Dev), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) হয়ে এখন অধিনায়কের আসনে বিরাট কোহলি (Virat Kohli)। শূন্য থেকে শীর্ষে উঠে আসার কারণ খোঁজেন কমবেশি প্রত্যেক ক্রীড়াপ্রেমী। ইমরান খানকেও জিজ্ঞাসা করা হয়েছিল এমনই প্রশ্ন। এক সময় যারা রিভার্স সুইং-কে দিয়েছিলেন শিল্পের ছোঁয়া, আজ তাদেরই কেন এতো দৈন্য দশা?

“আমাদের দেশেও যে প্রতিভার অভাব রয়েছে, তা কিন্তু নয়। কিন্তু পরিকাঠামোয় উন্নতি করেই আজ ভারত বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে”, সাংবাদিকদের বলেছেন ইমরান। তিনি আরও যোগ করেছেন, ” আমাদের দেশে যে প্রতিভার অভাব রয়েছে তা নয়। একাধিক প্রতিভাধর ক্রিকেটার উঠে এসেছেন সম্প্রতি। তাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদের উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে।”

আরও পড়ুন: রাজ্যে ফের ‘গোলি মারো’ স্লোগান, কাঠগড়ায় ভিএইচপি

Advt

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...