Tuesday, April 7, 2026

একাধিক ধারায় মামলা দায়ের, গ্রেফতার করা হতে পারে যুবরাজকে!

Date:

Share post:

জাত নিয়ে মন্তব্য করে বিপাকে যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন। এই মর্মে প্রাক্তন বিশ্বকাপারের বিরুদ্ধে একাধিক দায়ের হয়েছে মামলা। হরিয়ানার (Haryana) হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছেন বলে খবর। গ্রেফতারির আশংকা করছেন যুবি-ভক্ত সহ ক্রিকেটপ্রেমীদের একটা অংশ।

ঘটনাটি গত বছরের। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি অনলাইন লাইভ চ্যাট সেশনে যোগ দিয়েছিলেন যুবরাজ। সেখানেই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন প্রাক্তন অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের অদ্ভূত সব কাণ্ড নিয়ে করেছিলেন কিছু মন্তব্য। সেই মন্তব্যের প্রেক্ষিতে এখন দায়ের হয়েছে মামলা। অভিযোগ, দলিতদের অসম্মান করেছেন যুবি। তিনি নিজেও বুঝতে পেরেছিলেন যে তাঁর মন্তব্যে রয়ে গিয়েছিল অসঙ্গতি। বিতর্কও শুরু হয়েছিল সেই সময়ে। এরপরেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি বলেছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের মঙ্গলের জন্য কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।”

যুবরাজের ক্ষমা প্রার্থনার পর ধামা চাপা পড়ে গিয়েছিল এই ঘটনার ওপর। যদিও এখন মনে হচ্ছে কেউ কেউ রাগ পুষে রেখেছিলেন মনে। যার বহিঃপ্রকাশ এই এফআইআর-এর মাধ্যমে। ঘটনার প্রায় আট মাস পর দায়ের করা হল অভিযোগ। সংবাদমাধ্যমে খবর, হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও দায়ের করা হয়েছে অভিযোগ।

আরও পড়ুন:  প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে রাজি থাকলেই বিয়ে, বাধা হবে না পরিবার-সম্প্রদায়: সুপ্রিম কোর্ট

Advt

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...