Saturday, June 27, 2026

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত বেশ কয়েকজন।

রবিবার ভোর রাতে মহারাষ্ট্রের জলগাঁও জেলার ইয়াবল তালুকের কিনাগাঁওয়ে একটি যাত্রীবাহী গাড়ি উলটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয়রা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ভোটকর্মীরা ‘ফ্রন্টলাইন’ কর্মী, অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন কোভিড টিকা,ঘোষণা কমিশনের

পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে ছুটছিল যাত্রীবাহী গাড়িটি। তার উপর অত্যাধিক যাত্রী সওয়ার থাকার ফলে সেটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। টাল সামলাতে না পেরে মুহূর্তে উলটে যায় গাড়িটি। মৃত্যু হয় ১৫ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। জানা যাচ্ছে, আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...