Saturday, June 27, 2026

প্রতিষ্ঠা দিবসেই ভোটে লড়ার ঘোষণা ‘হিন্দু সংহতি’র

Date:

Share post:

নির্বাচনের আগে রাজ্যে আরও এক নতুন দল। ‘হিন্দু সংহতি’ (Hindu Sanhati) নামে ওই দলের প্রতিষ্ঠা দিবস ছিল! ১৪  ফেব্রুয়ারি (February)। আর সেদিনই বিধানসভা ‘জন সংহতি’র ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন দলের সভাপতি দেবতনু ভট্টাচার্য (Debtanu Bhattacharya)।

 

তবে, রাজ্যে বিজেপি (Bjp) লড়াইয়ে থাকার পরেও কেন ‘জন সংহতি’ আলাদা করে লড়বে? এর উত্তরে দেবতনুর অভিযোগ, হিন্দু বাঙালিদের আত্মসম্মানকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। একসময় সারদা-নারদ কেলেঙ্কারিতে যে নেতারা যুক্ত ছিলেন, তাঁদেরই এখন বিজেপি দলে নিয়েছে। কার্যত তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে পদ্ম শিবির। সেই কারণেই আগের লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করলেও এবার আলাদাভাবে ভোটে লড়তে চাইছেন তাঁরা। উত্তরবঙ্গের ৪০ টি এবং দক্ষিণবঙ্গে ১৩০ টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘হিন্দু সংহতি’র। তবে এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, এত বড় দেশে অজস্র দল রয়েছে। নতুন দল গঠন হতেই পারে। তবে, রাজ্য রাজনীতিতে এখন তৃণমূল আর বিজেপিই একমাত্র প্রাসঙ্গিক।

আরও পড়ুন-টিভি সিরিয়ালকে টেক্কা দিচ্ছে যাত্রা, প্রশংসায় কুণাল ঘোষ

 

Advt

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...