Wednesday, April 1, 2026

মায়ের রান্নাঘরে ৫ টাকায় পেট ভরে খাবার: নজিরবিহীন প্রকল্প বললেন মমতা

Date:

Share post:

রাজ্যে চালু ‘মায়ের রান্নাঘর’; ৫ টাকায় পেট ভরে খাবার। বাজেটে ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে এই প্রকল্পের ভার্চুয়াল সূচনা করেন তিনি। এই প্রকল্পে ৫ টাকায় ভাত-ডাল, ডিম ও তরকারি দেওয়া হবে। আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ডের (Ward) ১৬টি বরোয় এই প্রকল্প শুরু হল। মুখ্যমন্ত্রী জানান, আপাতত পরীক্ষামূলক ভাবে চালু হলেও পরে সারা রাজ্যেই শুরু হয়ে যাবে এই প্রকল্প।

এ দিন মমতা বলেন, বহু গরিব মানুষ কাজর সূত্রে বা খাওয়ার সুযোগ হয় না। তাঁদের জন্য মায়ের নামে এই প্রকল্প।

আরও পড়ুন-একনজরে মমতাময়ী “মা”-এর রান্নাঘর ও ৫ টাকার ডিম-ভাত

৫ টাকায় ভাত, ডাল, ডিম ও তরকারি দেওয়া হবে। সরকার প্লেট পিছু ভর্তুকি দেবে ১৫ টাকা। আগে এলে আগে সুযোগের ভিত্তিতে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত খাবার দেওয়া হবে ।

মুখ্যমন্ত্রীর মতে, এটি নজিরবিহীন প্রকল্প। প্রথমে কিছু সমস্যা হতে পারে। পরে চাহিদা দেখে বন্দোবস্ত করা হবে। এই প্রকল্পের জন্য বাজেটে (Budget) বরাদ্দ ১০০ কোটি।

এরপর ভার্চুয়ালি বালুরঘাট, আলিপুরদুয়ার ও হাওড়ার ‘মা’ প্রকল্প দেখেন মুখ্যমন্ত্রী। মজার ছলে বলেন, “আমি কিন্তু একদিন খেতে যাব”। নবান্নে (Nabanno) ওই ধরনের ক্যান্টিন চালুর প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...