Saturday, April 4, 2026

এবারের সমাবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছে বিশ্বভারতী

Date:

Share post:

‘বিবাদ’ কি এখন অতীত ?

বিশ্বভারতী-র (Viswa- Bharati) সমাবর্তন (Convocation) অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

সূত্রের খবর, দিনকয়েক আগে বিশ্বভারতীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে বিশ্বভারতীর দাবি, এই শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার শতবর্ষ সূচনা অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিলো৷

আরও পড়ুন-যে কোনও মৃত্যুই দুঃখজনক, পরিবার চাইলে সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

আগামী ১৯ ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। ওই দিন আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানে সশরীরে যোগ দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। করোনা- আবহে ঠিক কত জন ছাত্রছাত্রীকে উপস্থিত থাকতে দেওয়া হবে অথবা তাদের হাতে মানপত্র তুলে দেওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক মাস যাবৎ বিশ্বভারতী- প্রশাসনের সঙ্গে একাধিক ইস্যুতে চরম মতবিরোধ চলছে নবান্নের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘মার্কামারা বিজেপি’ বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওদিকে উপাচার্যও বিতর্কিত কাজ ও কথা চালিয়ে যাচ্ছেন৷ ঠিক সেই পরিস্থিতিতে সমাবর্তনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পিছনে কোনও রহস্য আছে বলেই রাজনৈতিক মহল মনে করছে৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...