Saturday, April 4, 2026

তৃণমূল নেতার বাড়িতে হামলা, তদন্তে নেমেছে পুলিশ

Date:

Share post:

তৃণমূল নেতা তথা ইংরেজবাজারের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের ওপর হামলা। ঘরে ঢুকে ভাঙচুর। হামলার অভিযোগ মালদহের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তাঁর অনুগামী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে। কয়েকশো যুবক হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। তীব্র উত্তেজনা মালদহ শহরে।

আরও পড়ুন-বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন! উত্তেজনা উত্তরদিনাজপুরে

জানা গিয়েছে, নীহার রঞ্জন ঘোষের ঘরে ঢুকে হামলা চালিয়ে ভাংচুর চলে। ভাঙচুর করা হয় বাড়ির সামনে রাখা গাড়ি,বাইকও। ভাংচুর হয় অফিস ঘরে। অসংখ্য ইঁট-পাথর ছোঁড়া হয়। কোনক্রমে বড় আঘাত থেকে বেঁচে যান নীহার রঞ্জন ঘোষ। কিছু দিন আগেই তাঁর বাবা মারা গিয়েছেন ফলে শোকাচ্ছন্ন বাড়ির পরিবেশ। এরমধ্যেই এমন হামলা। অন্যদিকে এই ঘটনার দায় এড়িয়েছেন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...