Wednesday, June 24, 2026

অভিষেক ম‍্যাচে সাত উইকেট অক্সরের

Date:

Share post:

অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং অক্সর প‍্যাটেলের(axar patel) । দুই ইনিংস মিলিয়ে বল হাতে নিলেন সাত উইকেট। চেন্নাইয়ে( chennai) দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে জয় পেল ভারতীয় দল( india)। এই ম‍্যাচে ভারতীয় বোলারদের দাপটে কুপকাত জো রুটের দল। চেন্নাইয়ে অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং অক্সর প‍্যাটেলের। বল হাতে নিলেন সাত উইকেট। নবম ভরতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি।

ম‍্যাচ শেষ অক্সর বলেন,” এটা আমার জীবনে বিশেষ দিন। পিচে প্রথম দিন থেকেই বল ঘুরছিল। আমার কাজ ছিল গতিতে তারতম্য আনা। আমি সেটাই করে গেছি। ব্যাটসম্যানের ভুলের জন্য অপেক্ষা করেছি। আমরা শুধু সঠিক অনুশাসন মেনে বল করেই ফল পেয়েছি।”

শুধু অক্সরই নন, বল হাতে দারুণ কামাল দেখালেন কুলদীপ যাদব। মাত্র ৬ ওভার বল করে দুই উইকেট পেয়েছেন তিনি। দলের এই জয়ের পর কুলদীপ বলেন, ” দল যখন ভাল খেলছে তখন দলের সঙ্গে সাথ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল রান কম দেওয়া, যাতে বাকি স্পিনাররা সাহায্য পায়। আমরা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই এই সিরিজের জন্য পরিকল্পনা করছিলাম। আমার নিজের ওপর কিছুটা চাপ ছিল কারণ আমি শেষ দু বছরে বেশি টেস্ট খেলিনি। অশ্বিনের সঙ্গে আমরা আলোচনা করেছি কোন জায়গায় বল রাখা উচিত, যাতে ব্যাটসম্যান চাপে পড়ে।”

আরও পড়ুন:৩১৭ রানে জয় ভারতের, ম‍্যাচের সেরা অশ্বিন

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...