Friday, March 27, 2026

নিউটাউনে দুর্ঘটনায় গাড়ি পুড়ে ছাই, খোঁজ নেই ৫ যাত্রীর

Date:

Share post:

শহরে ফের দুর্ঘটনা (Accident)। আজ, মঙ্গলবার ভোরে নিউটাউনের (New town) সাপুরজি (Sapurji) এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেপরোয়া গতিতে (High Speed) ছুটে আসা গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খেয়ে একটি লাইট পোস্টে ধাক্কা খায়। এরপরই আগুন ধরে যায় ওই প্রাইভেট গাড়িটিতে।

দুর্ঘটনার সময় গাড়িতে ৫ জন যাত্রী (Passenger) ছিলেন বলে জানতে পুলিশ। যদিও ঘটনার পর তাঁদের কোনও খোঁজ নেই (Missing)। খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছয় দমকল। একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু গাড়ির মধ্যে তখন কেউ ছিল না। তদন্তে নেমে নিখোঁজ যাত্রীদের খোঁজ চালাচ্ছে টেকনসিটি থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। বাকিরাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে করা হচ্ছে। তার জেরেই এই দুর্ঘটনা। গাড়ির নাম্বার ধরে মালিকের খোঁজ পেতে চাইছে পুলিশ। কিন্তু এতবড় দুর্ঘটনার কীভাবে ৫ জন নিখোঁজ হয়ে গেল, সেটাই বুঝে উঠতে পারছে না পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর।

Advt

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...