Saturday, June 27, 2026

হিটলারি কায়দায় রাম মন্দিরের চাঁদা না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করছে RSS: কুমারস্বামী

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে চাঁদা সংগ্রহের কাজ শুরু করেছে হিন্দু সংগঠনগুলি। আর এই চাঁদা সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠল আরএসএস-এর(RSS) বিরুদ্ধে। অভিযোগ, জার্মানির নাৎসি বাহিনীর মত রাম মন্দির নির্মাণ বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ গিয়ে কারা টাকা দিচ্ছে আর কাঁটা দিচ্ছে না তা চিহ্নিত করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক। সম্প্রতি এমনটাই দাবি করে সরব হয়ে উঠলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী(HD KumarSwami)। এই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার একের পর এক টুইট করেন প্রাক্তন ওই মুখ্যমন্ত্রী(chief minister)।

মঙ্গলবার টুইট করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কুমারস্বামী লেখেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য যারা চাঁদা সংগ্রহ করছে তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের চিহ্নিত করছে কারা টাকা দিচ্ছে, আর কারা দিচ্ছে না। জার্মানিতে হিটলারের জামানাই নাৎসিরা ঠিক একই কাজ করেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ।’ পাশাপাশি আরও এক টুইটে তিনি লেখেন, ‘দেশে কেউ যাতে নিজের মত প্রকাশ না করতে পারে সেই ধরনের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এখন সংবাদমাধ্যমগুলো যদি দেশের সরকারের মতামত প্রকাশ করতে থাকে তাহলে সাধারণের জন্য কী অপেক্ষা করছে জানি না। পরিস্থিতি যা তাতে দেশে যে কোনও কিছু ঘটতে পারে।’

আরও পড়ুন:ব্লগার অভিজিৎ রায় হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

এখানেই থেমে থাকেননি কুমারস্বামী নাৎসিদের সঙ্গে আরএসএস-এর তুলনা করে তিনি আরো লেখেন, ‘ঐতিহাসিকদের দাবি অনুযায়ী আরএসএস প্রতিষ্ঠিত হওয়ার সময়ে জার্মানিতে নাৎসি বাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল। এখন নাৎসিদের নীতি যদি আরএসএস চালু করে তবে তা নিঃসন্দেহে আশঙ্কার বিষয়। মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।’ স্বাভাবিকভাবেই কুমারস্বামীর এহেন টুইটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। যদিও এ বিষয়ে আরএসএস-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...