Wednesday, June 24, 2026

আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) জোটবদ্ধ (Alliance) হয়ে লড়াইয়ের ডাক দিয়ে এবার অনেক আগে থেকেই বোঝাপড়া শুরু করেছে কংগ্রেস (Congress) ও বামেরা (Left front)। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষনেতারা হাত ধরাধরি করে পথে নেমেছেন। দর কষাকষি থাকলেও আসন বন্টন নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকে বসে ঐক্যের বার্তা দিয়েছে দু’পক্ষই। আজ, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে আরও একবার বসতে চলেছে বাম-কংগ্রেস। বলা ভাল সিপিএম-কংগ্রেস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে এই আসন সমঝোতা বৈঠক হবে। জানা গিয়েছে, সেখানে সিপিএম ছাড়া আর কোনও বাম শরিক থাকছে না। বৈঠকে থাকার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের।

আরও জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকিরও (Abbas Siddique)। সূত্রের খবর, গতকাল সোমবার রাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিএম নেতৃত্ব। মঙ্গলবারের বৈঠক নিয়ে আব্বাসের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকায় হয়তো এদিন যোগ দিতে পারবেন না জোট বৈঠকে। তবে আইএসএফের তরফে চেয়ারম্যান তথা আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকি ও দলের সভাপতি শিমূল সোরেন বৈঠকে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা।

আগেও দু’তরফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে আব্বাসের দলের। কং-বাম আগেই জানিয়ে দিয়েছে, মোটামুটি ৪৫ আসন তারা ISF-কে ছাড়তে পারে৷ প্রাথমিকভাবে আব্বাস এই আসনে রাজি থাকলেও জোটের কাছে আব্বাসের দল ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানাতে পারে এদিনের বৈঠকে।

আরও পড়ুন:দিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে

ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৯৩টি আসনের রফা চূড়ান্ত করেছে। ৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা। এরপর আব্বাসের দলের বাড়তি আসনের দাবি কী ভাবে মেটানো হবে তা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। যদিও আসন ভাগ নিয়ে আব্বাসের সঙ্গে জোটে আগ্রহী বাম-কংগ্রেস। তবে না আঁচালে বিশ্বাস নেই। এখনও পুরোটাই আলোচনার টেবিলে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...