Tuesday, June 2, 2026

১৯ বছর পর গোধরায় ট্রেনে অগ্নি সংযোগে মূল অভিযুক্ত হুসেন ভাটুক গ্রেফতার

Date:

Share post:

দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ধরা পড়ল ২০০২ সালের গোধরা কাণ্ডে (Godhra Case) ট্রেনে (Train) আগুন (Fire) লাগানোর মূল অভিযুক্ত (Main Accused) রফিক হুসেন ভাটুক। জানা গিয়েছে, গোধরা শহর থেকেই তাকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ( Gujrat Police). পাঁচমহলের পুলিশ সুপার লীনা পাতিল জানিয়েছেন, “গোধরায় অগ্নি সংযোগের জন্য তৈরি কোর গ্রুপের অন্যতম সদস্য ছিল ভাটুক। পুরো ষড়যন্ত্রের ছক তৈরি করেছিল সে। জনতাকে উস্কানি দিয়েছিল। এমনকী ট্রেনে অগ্নি সংযোগের জন্য পেট্রলও জোগাড় করেছিল ভাটুক।’’

আরও পড়ুন:আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

ঘটনার পরে ভাতুক পালিয়ে দিল্লিতে গা ঢাকা দেয়। দিল্লি স্টেশনে ছোটখাট কাজের পাশাপাশি নির্মাণকর্মী হিসেবেও সে কাজ করেছে। এছাড়া, হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি করত। পরে ভাটুক ফের গুজরাত চলে আসে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সিগন্যাল ফালিয়ার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত ভাটুককে।

Advt

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...