Tuesday, June 23, 2026

একা অশ্বিনে কাবু ইংল্যান্ড, লাঞ্চের আগেই জয়ের গন্ধ

Date:

Share post:

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় হাসিল করার খুব কাছে ভারত (India)। প্রথম ইনিংসের রোহিত শর্মা (Rohit Sharma) এবং দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ঝকঝকে ইনিংসের সৌজন্যে রানের পাহাড়ে ওঠে ভারত। উল্টোদিকে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ঠিক যতটা শক্তপোক্ত মনে হয়েছিল দ্বিতীয় টেস্টে ঠিক ততটাই নড়বড়ে। চতুর্থ দিনের লঞ্চে যাওয়ার আগেই ৭ উইকেটে হারিয়েছে ইংরেজরা।

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩২৯ রান করে টিম ইন্ডিয়া। ২৩১ বলে ১৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুম্বাইয়ের রোহিত। অর্ধশত রান করে দলের রানকে এগিয়ে নিয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে আবার এই তিন ব্যাটসম্যান ব্যর্থ। দলের স্কোর-কার্ড এগিয়ে নিয়ে গিয়েছেন একা অশ্বিন এবং কিছুটা অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটসম্যান তালিকার আট নম্বরে নেমে ১০৬ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছেন দক্ষিণ ভারতের তারকা অলরাউন্ডার।

প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করার সুবাদে দ্বিতীয় ইনিংসের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৮২ রানের বিশাল লক্ষ্যমাত্রা। তামিলনাডুর স্পিন-সহায়ক উইকেটে চতুর্থ এবং পঞ্চম দিনে যা এক প্রকার অসম্ভব। বাস্তবে হচ্ছেও তাই। ভারতের স্পিনারদের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের। ব্যাটে সেঞ্চুরি করার পর বল হাতেও বাজিমাত অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ টি উইকেট, একটি উইকেট কেদার যাদবের নামে। প্রথম ইনিংসে অশ্বিন নিয়েছিলেন ৫ টি উইকেট। এখন দেখার তিনি ১০ উইকেট নিতে পারেন কি না।

আরও পড়ুন: আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...