Wednesday, March 11, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন! উত্তেজনা উত্তরদিনাজপুরে

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচন। তাঁর আগেই নৃশংসভাবে খুন করা হল এক সিপিআইএম শাখা সম্পাদককে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর গ্রামে। মৃত ব্যাক্তির নাম রফিক আলম(৫৯) । তিনি উত্তরদিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। জানা গেছে, গতকাল রাতে রফিকের বাড়িতে ফোন করে এক ব্যক্তি। ফোন পেতেই বেড়িয়ে পড়ে রফিক। তারপর আর বাড়ি ফেরেনি রফিক। বদলে উদ্ধার হয় রফিকের মৃতদেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর গতকাল রাতেই অজ্ঞাতপরিচয় কোনও এক ব্যক্তি ফোন করে রফিককে ডেকে পাঠায়। রফিক বেড়িয়ে পড়ার পরই তাঁর ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর সারারাত খোঁজাখুঁজি করা হলেও আর রফিকের কোনও খবর পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের পেট্রোল পাম্পের পিছনে একটি ভুট্টা ক্ষেত থেকে রফিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে। খবর পেতেই এলাকায় ছুটে আসে স্থানীয় পুলিশ। রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এলাকায় বিশাল পুলিশবাহিনী  মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, রফিক রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য হওয়ার সুবাদে এলাকায় ভালোই নামডাক ছিল তাঁর। এমনকি ভালোমানুষ হিসেবেও তাঁর নাম ছিল। তাই তাঁর মৃত্যুর খবর পেতেই  তাঁকে দেখতে এলাকায় উপস্থিত হন হাজার হাজার মানুষ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করেছেন তাঁরা। অন্যদিকে মৃতার মেয়ে সুরমানি বেগম দাবি, “ যে বাঁ যারা তাঁর বাবাকে নৃশংসভাবে খুন করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” এটিকে খুন বলে দাবি করেছেন স্থানীয় সিপিআইএম (CPIM) নেতৃত্বর।

করণদিঘির বিধায়ক মনোদেব সিং জানিয়েছেন, মৃত ব্যাক্তি কোন দল করতেন তা তাঁর জানা নেই। তবে এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছেন তা অবিলম্বে খুঁজে বের করার জন্য স্থানীয় পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, আজ সকালেই একটি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। তবে খুনের রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে জেলার পুলিশ সুপার।

Advt

 

spot_img

Related articles

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...