Friday, March 27, 2026

দাম আকাশছোঁয়া হলেও রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ার কোনও সম্ভাবনা নেই

Date:

Share post:

রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে রীতিমতো কপালে ভাঁজ মধ্যবিত্তের । কারণ,দাম বাড়তে বাড়তে ৮০০ টাকার ঘরে পৌঁছেছে। এবার সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল কেন্দ্রের সিদ্ধান্ত । দাম আকাশছোঁয়া হলেও ভর্তুকি বাড়ার কোনও সম্ভাবনা নেই । এর ফলে বছরে যে ১২টি সিলিন্ডারে ভর্তুকি মেলে, তা-ও প্রায় একই দামে কিনতে হবে।
আজ মঙ্গলবার থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে ৭৯৫.৫০ টাকা হয়েছে। এত দিন দাম ছিল ৭৪৫.৫০ টাকা। কিন্তু তাতে ভর্তুকি মিলছিল ১৯.৫৭ টাকা। অর্থাৎ, খাতায়-কলমে ১২টি সিলিন্ডার ভর্তুকিতে মিললেও তার জন্য প্রায় ৭২৬ টাকা দাম দিতে হচ্ছিল। এ বার সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ল।
গত ১ ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোপণ্যে ব্যাপক হারে ভর্তুকি ছাঁটাই করেছেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে ভর্তুকি বাড়ার সম্ভাবনা তো নেই, উল্টে তা আরও কমতে পারে। ভর্তুকিহীন ও ভর্তুকিতে পাওয়া সিলিন্ডারের দাম প্রায় একই হওয়া শুধু সময়ের অপেক্ষা।
বিরোধীদের অভিযোগ, এইভাবে কৌশলে প্রায় ২৮ কোটি রান্নার গ্যাসের উপভোক্তার উপরে বাড়তি বোঝা চাপানো হল কেন্দ্রের তরফে।
এবারের বাজেটে পেট্রোপণ্যে ভর্তুকি বাবদ বরাদ্দ কমিয়ে তিন ভাগের এক ভাগ করে দেওয়া হয়েছে। ২০২০-২১-এ পেট্রোপণ্যে ভর্তুকি বাবদ বরাদ্দ হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। কিন্তু সংশোধিত হিসেবে তা ছাঁটাই করে ৩৯ হাজার কোটি টাকার কম করে দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে বরাদ্দ হয়েছে ১৩ হাজার কোটি টাকারও কম।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...