Saturday, June 27, 2026

কেন্দ্র-রাজ্যকে একহাত নিয়ে শহরের বুকে কড়া ভাষণ অধীরের

Date:

Share post:

একুশের নির্বাচনকে (Assembly Election) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঝাঁজ বাড়াচ্ছে বাম-কংগ্রেস। আজ, বুধবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধিতায় ফের পথে নামলো প্রদেশ কংগ্রেস (Congress)। এদিন দক্ষিণ কলকাতার খিদিরপুর চত্বরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মহা মিছিলের (Rally) নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। ওয়াটগঞ্জ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় খিদিরপুর মোড়ে এসে। সেখান পথসভা থেকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তোপ দাগেন অধীর। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, চিট ফান্ডের টাকা ফেরৎ, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

পথসভার মঞ্চ থেকে ভারতের অগ্রগতির পেছনে কংগ্রেসের ভূমিকা তুলে ধরেন অধীর চৌধুরী। তিনি বলেন, “মানুষের মতামত প্রকাশ পায় নির্বাচন নামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল তখন এই ভারতবাসীর আয় ছিল ২৫০ টাকা। সেইসবকে পিছনে ফেলে কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যায়। কংগ্রেসকে গালাগালি করা যায়, মারা যায়, কিন্তু ভারতবর্ষের ইতিহাস থেকে তাকে মুছে দেওয়া যাবে না।”

এরপর মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে (BJP) হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কংগ্রেসের সমর্থন চাইছে! কংগ্রেসের গর্ভেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সেই কংগ্রেসকেই অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

বিজেপিকে আক্রমণ করে অধীর বলেন, “বিজেপি কৃষক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য রাজপথে কাঁটা তার বিছিয়ে দেওয়া হচ্ছে। ভারতবাসীদের আন্দোলন করার অধিকার নেই। প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বললেই তাঁকে জেলে যেতে হচ্ছে।”

বর্তমান দেশের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি আরও বলেন, ”নির্বাচন আসছে। সাম্প্রদায়িকতার রঙ লাগিয়ে রাজনীতি হবে। এই রাজনীতি চাই না। হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ করা চলবে না। বিজেপিকে বাংলায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে বাংলায় বিজেপিকে আনা হয়েছে।

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...