Saturday, April 4, 2026

ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক করবেন অমিত শাহ?

Date:

Share post:

সব আয়োজন পাকাপাকি হয়ে থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি বিজেপির রাজ্য কমিটির সদস্যদের (meeting of BJP core group)নিয়ে ন্যাশনাল লাইব্রেরি তে ( National library) বৈঠক করবেন অমিত শাহ(Home minister Amit Shah)। বিজেপি দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেদিন প্রথমে কাকদ্বীপে সভা করবেন শাহ। সেখান থেকে ফিরে ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক করবেন। ইতিমধ্যেই রাজ্য কমিটির প্রত্যেক সদস্যকে করোনা পরীক্ষা করতে বলা হয়েছে দলের তরফে।

২১ এর ভোট (assembly election of West Bengal)বিজেপির পাখির চোখ। তাই ভোটের রণনীতি যাতে কাক কাকপক্ষীতেও টের না পায় সেকারণেই রুদ্ধদ্বার বৈঠকের জন্য বারবার বাসা বদল। এর আগে বৈঠক ছিল শহরের একটি পাঁচ তারা হোটেলে। প্রথমে ঠিক ছিল নিউটাউনের পাঁচতারা ওয়েস্টিন হোটেল। পরে স্থান পরিবর্তন হয়। সপ্তাহ খানেক আগে ১৩ ফেব্রুয়ারি জে ডব্লু ম্যারিয়টের ব্যাঙ্কয়েট রুমে দলীয় কর্মীদের সঙ্গে অমিত শাহ (Amit Shah) গোপন আলাপ সেরেছেন। এবার বৈঠক হতে পারে ন্যাশনাল লাইব্রেরিতে (National Library)।

মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই। পাশাপাশি হেস্টিংসেও খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়। নেতৃত্বের বসার জায়গার পাশাপাশি সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে। প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...