Saturday, April 4, 2026

সক্রিয় হচ্ছে করোনা, বিধি না মানলে ফের লকডাউনের হুঁশিয়ারি মুম্বই মেয়রের

Date:

Share post:

দেশের বিভিন্নপ্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস৷ চিন্তা বাড়িয়ে দিচ্ছে মহারাষ্ট্র, গুজরাত ও কেরালা। এর মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি ফের উদ্বেগজনক।

করোনার (Corona) দাপট ফের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার কড়া সতর্কবার্তা জারি করলেন মুম্বইয়ের (Mumbai) মেয়র কিশোরী পেদনেকর। তিনি বলেছেন, নাগরিকরা যদি কোভিড বিধি না মানেন তাহলে ফের বাণিজ্যনগরীতে লকডাউন (Lockdown) করা হবে৷

মুম্বই-মেয়র জানিয়েছেন, স্কুল খোলার কথা ভাবা হচ্ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা এখনই হচ্ছে না৷ পুনর্ভাবনা করা হচ্ছে। ধীরে ধীরে ফের কেসের সংখ্যা বাড়ছে ও এরকম চলতে থাকলে ফের লকডাউন করতে হতে পারে৷ সকলকে মাস্ক পরতে, স্যানিটাইজ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন তিনি। পাশাপাশি উষ্মা প্রকাশ করে পেদনেকর বলেন যে করোনাকালে প্রায় এক বছর হয়ে গিয়েছে। তবুও মানুষজনের হুঁশ নেই। কিছু মানুষের অসতর্কতার জন্য রাজ্য সরকারকে কোনও কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত পয়লা ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন শুরু হওয়ার পরই দৈনিক করোনা-পজিটিভ কেসের সংখ্যা বেড়েছে শহরে। মুম্বই পুরসভা জানিয়েছে, চলতি মাসের ২২ তারিখ রিভিউ বৈঠক আছে। সেখানেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। বিএমসি মনে করছে, হঠাৎ করোনা বৃদ্ধির জন্য লোকাল ট্রেন একটা কারণ। মেয়র মানছেন, কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মহারাষ্ট্রে মঙ্গলবার কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ৩৬৬৩। এর মধ্যে মুম্বইয়ে ৪৬১। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড হয়েছে ২০ লাখের ওপর মানুষের। মৃত্যু হয়েছে ৫১,৫৯১ জনের। এর মধ্যে মুম্বইয়ে মোট পজিটিভ কেসের সংখ্যা ৩১৫০৩০। মৃত্যু হয়েছে ১১, ৪২৫ জনের। দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত মহারাষ্ট্রেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...