Thursday, May 14, 2026

কানহাইয়াকে ঘিরে হঠাৎ নানা কথা, জল্পনা

Date:

Share post:

বিজেপির শরিকদল জেডিইউয়ের এক তাবড় নেতার সঙ্গে কানহাইয়ার বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল।নীতীশ ঘনিষ্ঠ অশোক চৌধুরীর সঙ্গে দেখা করেন কানহাইয়াকুমার। সিবিআইয়ের এই তারকা রাজনৈতিক ব্যক্তিত্বের এই বৈঠক জাতীয় রাজনীতিতে তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।
সূত্রের দাবি, কানহাইয়ার সঙ্গে দলের সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। সেই অবনতির অন্যতম সূত্রপাত লোকসভা ভোটের সমই বিহারের বুক থেকে শুরু হয়। কানহাইয়াকে সেন্সার করার পর থেকে সেই সম্পর্ক আরও নিচে নেমেছে। ফলে সেই জায়গা থেকেও এই বৈঠক তাৎপর্যপূর্ণ।
যদিও জেডিইউয়ের অশোক চৌধুরী জানিয়েছেন, কানহাইয়ার সঙ্গে এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। কেবলমাত্র উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদ্রোহের মামলায় আগামী ১৫ মার্চ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়ার। এদিকে, দলবিরোধী মন্তব্য এবং সমর্থকদের উদ্ধত আচরণের জন্য ‘ঘরে’ই ভিলেন তিনি। এমন ডামাডোল পরিস্থিতিতে বিহারে বিজেপির জোটসঙ্গী সংযুক্ত জনতা দলের (জেডিইউ) মন্ত্রীর সঙ্গে কানহাইয়ার এই সাক্ষাৎ যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...