Saturday, April 4, 2026

মইদুল-মৃত্যুর তদন্তের দাবিতে আজ থেকে পথে SFI-DYFI, হবে থানা ঘেরাও-রেল রোকো

Date:

Share post:

বামকর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর তদন্তের দাবিতে আরও জোরদার আন্দোলনে নামছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে৷ এবার সেই উত্তেজনার পারদ আরও চড়াতে আজ, বুধবার থেকে ফের পথে নামছে SFI এবং DYFI সংগঠন। জানা গিয়েছে, বুধবার রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বাম ছাত্র-যুব নেতৃত্বের। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার SFI-এর ডাকে রেল অবরোধ হবে। পাশাপাশি এই মৃত্যু তদন্তের কিনারায় আইনি পথেও হাঁটতে চলেছে বাম ছাত্র-যুব সংগঠন। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে প্রকৃত তদন্তের দাবি করা হবে৷

ওদিকে, মইদুলের মৃত্যুর প্রতিবাদে সোমবার মৌলালির সামনে যে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ হয়, সেখানে পুলিশকে মারধর এবং উর্দি ছেঁড়ার ঘটনার অভিযোগে SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সৃজনের বিরুদ্ধে সরাসরি পুলিশকে মারার অভিযোগও আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩২৪, ৩৩২ ধারা অর্থাৎ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, নিগ্রহের মতো অভিযোগ রয়েছে এই মামলায়। সৃজন ভট্টাচার্য বলেছেন, “নিগৃহীত পুলিশকর্মীদের উদ্ধার করতেই তিনি ও আরও কয়েকজন উদ্যোগ নিয়েছিলেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...